1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম

রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রক্রিয়া শুরু: সেনাপ্রধান

  • আপডেট হয়েছে : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

সরকার রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে দিয়েছে। ইতোমধ্যে সেখানে বেড়া নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম পর্যায়ে টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালং শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণ হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ রোববার কক্সবাজারের রামু সেনানিবাসে অনুষ্ঠিত রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সেনাবাহিনী ১০ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রামু সেনানিবাসের ৬, ৯, ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ৬ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন এবং ১৩ ও ১৪ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করেন সেনাপ্রধান। এসময় সেনাপ্রধানের সম্মানে সুশৃংখল কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে জেনারেল আজিজ আহমেদ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রশংসনীয় কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে এসব রেজিমেন্ট রেজিমেন্টাল কালার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। রেজিমেন্টাল কালারপ্রাপ্তি যেকোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান ও পবিত্র আমানত।

তিনি বলেন, আশা করছি কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপপ্রাপ্ত রেজিমেন্ট কালারের মর্যাদা এবং সেনানিবাসের প্রতি জাতির আস্থা অটুট রাখার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে ইউনিটগুলোহ সদা সচেষ্ট থাকবে। সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বার্ভভৌমত্ব রক্ষা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ দেশের আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও মাতৃভূমির অখণ্ডতা রক্ষা ও জাতীয় যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত থাকতে হবে এবং সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে আসতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!