1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

রাজনীতি ভাগ্য নির্ধারণের হাতিয়ার নয়: কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

রাজনী‌তি ভাগ্য নির্ধারণের হা‌তিয়ার নয়, রাজনীতি কেনাবেচার পণ্য নয় বলে জানিয়েছেন বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার বিকেলে বাংলাদেশ আ.লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু আমাদের যে শিক্ষা দিয়েছেন সেই পথ শেখ হাসিনা আমাদের অনুসরণ করতে বলেছেন। একজন রাজনীতিকের মানুষের ভালোবাসা পাওয়া ছাড়া আর কিছুই পাওয়ার নেই। অনুকরণ করতে হবে। শেখ হাসিনার চেয়ে সৎ রাজনীতিক পঁচাত্তরের পর একজনের নাম কেউ বলতে পারবে না।

এ সময় বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সাধারণ জীবনযাপনের বর্ণনা তুলে ধরে তিনি বলেন, কেন করাপশন করবেন? কেন অনিয়ম করবেন? কেন দুর্নীতি করবেন? কেন টেন্ডারবাজি করবেন? কেন চাঁদাবাজি করবেন? বঙ্গবন্ধু পরিবার এই দেশে সততার রাজনীতির প্রতীক। এই পরিবার থেকে শিক্ষা নিন সততা কাকে বলে।

আসুন আমরা বঙ্গবন্ধুর জীবন থেকে এই পরিবার থেকে সততার শিক্ষা গ্রহণ করি। রাজনীতিকে আমরা মানুষের সেবার হাতিয়ারে পরিণত করি।

‌সেতুমন্ত্রী বলেন, আমাদের নেত্রীর দেশব্যাপী যে অভিযান শুরু করেছেন এই অভিযানকে সফল করতে হবে। মনে রাখবেন, সিটি কর্পোরেশন নির্বাচন আর বেশি দূরে নয়, এই সম্মেলন থেকে প্রস্তুতি নিতে হবে। নির্বাচনে জেতার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রাজনীতি কেনাবেচার পণ্য নয়। রাজনীতি আপন ভাগ্য গড়ার হাতিয়ার নয়। শেখ হাসিনা আমাদের এমন শিক্ষাই দিয়েছেন। রাজনীতিকে জনগণের ভাগ্য গড়ার হাতিয়ার।

কাদের বলেন, আমাদের নেত্রী যে শুদ্ধি অভিযানের সূচনা করেছেন এই শুদ্ধি অভিযান কে সফল করতে হবে। মনে রাখবেন সিটি কর্পোরেশন নির্বাচন আর বেশি দূরে নয়। এই সম্মেলন থেকে প্রস্তুতি নিতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ার শপথ নিতে হবে। সেই লক্ষ্যে আপনাদের সবাইকে কাজ করতে হবে।

এর আগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আ.লীগের সম্মেলনে নৌকার মঞ্চে উপস্থিত হন বাংলাদেশ আ.লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টায় তি‌নি উপস্থিত হয়ে জাতীয় সংগীত পরিবেশন, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন। মঞ্চে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাদের পাশাপাশি বাংলাদেশ আ.লীগের নেতারা উপস্থিত আছেন। প্রথমবারের মতো এবার একসাথে যৌথভাবে মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিকেল তিনটার পর দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুই মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!