1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৫ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট হয়েছে : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

পুরান ঢাকার টিকাটুলি মোড়ের রাজধানী সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন দেড় ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, রাজধানী সুপার মার্কেটে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। পানির ব্যবস্থাও ছিল না। আমরা বিশেষভাবে গাড়িতে করে পানির ব্যবস্থা করেছি। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হই।

আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। আমরা সব পরিষ্কার করে ভেতরে ঢুকবো। তারপর ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

আগুন লাগার কারণ কী ছিল এমন প্রশ্নের জবাবে দেবাশীষ বর্ধন বলেন, মার্কেটের দোতলা থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পরই আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ জানানো যাবে।

বুধবার সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে টিকাটুলিতে রাজধানী সুপার মার্কেটে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে আরও চাওয়া হলে ৬ ও ২টি গাড়ি পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট এসে যুক্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে দোতলার একটি ইউনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ছোটাছুটি শুরু করি। মার্কেটের দোতলায় যে পাশে আগুন লেগেছে সেখানে বেডশিট, কাপড়, টেইলার্সের ৩০-৩৫টি দোকান ছিল। অল্প সময়ের মধ্যে অন্য ইউনিটগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!