1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

রাজধানীতে জেএমবি’র আমিরসহ গ্রেফতার ৩

  • আপডেট হয়েছে : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। গতকাল রোববার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: আবু রায়হান ওরফে মাহমুদ ওরফে আঃ হাদী (জেএমবি’র আমির), মোঃ হাবিবুর রহমান ওরফে চাঁন মিয়া ও মোঃ রাজিবুর রহমান ওরফে রাজিব ওরফে সাগর।

আজ সোমবার বেলা ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)।

তিনি বলেন, গত ২৪ নভেম্বর ২০১৯ তারিখ ১৯.৪০ টায় রাজধানীর ভাটারা থানাধীন সাইদ নগর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১৫০ টি ডেটোনেটর, জিহাদী বই, ০১ টি কমান্ডো ছুরি ও ২০ পিস জেল জাতীয় বিস্ফোরক উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতদের নিকট হতে প্রাপ্ত তথ্য সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, আবু রায়হান ওরফে মাহমুদ ওরফে আঃ হাদী টঙ্গীতে তামিরুল মিল্লাত মাদ্রাসায় লেখা-পড়া করা অবস্থায় ২০১০ সালে মৃতঃ তালহা এবং মৃতঃ ডাঃ নজরুল-এর মাধ্যমে জেএমবি-তে যোগদান করে।

সংগঠনের প্রতি একাত্মতা এবং বিশ্বস্ততার কারনে ২০১২ সালে সংগঠনের সিদ্ধান্তে তিনি কক্সবাজারে গিয়ে লেখাপড়াসহ চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার দায়ী (দাওয়াতী) শাখার প্রধানের দায়িত্ব নিয়ে দাওয়াতী কার্যক্রম পরিচালনা করতে শুরু করে। ঐ সময় তালহা প্রশিক্ষণ দেওয়ার জন্য ১ ব্যাগ কমান্ডো ছুরি আবু রায়হান ওরফে মাহমুদ ওরফে আঃ হাদীকে দেয়।

২০১৩ সালের মাঝামাঝি সংগঠনের সিদ্ধান্তে গ্রেফতারকৃত আবু রায়হান জঙ্গী খোকনের চাচাত শালিকে বিবাহ করে। আবু রায়হান ঐ নাইফের ব্যাগ কক্সবাজারের নুরুল হাকিম ওরফে আঃ হাকিমের নিকট দেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!