1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যৌন হয়রানি বন্ধসহ ৮ দফা দাবিতে ম্যাটসের বিক্ষোভ কর্মসূচি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ১৫১ বার পড়া হয়েছে

বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল-ম্যাটসের শিক্ষার্থীরা যৌন হয়রানি বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এ সময় তারা প্রশাসনিক ভবনের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।

গতকাল সোমবার বিকেলে শহরের মুনিগঞ্জের ম্যাটসের ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, পুরুষ স্টাফরা মেয়েদের হোস্টেলে যখন তখন ঢুকে পড়েন। এছাড়া পরীক্ষার সময় স্টাফরা গার্ড দেয়ার নামে মেয়েদের যৌন হয়রানি ও গালিগালাজ করে। এসব বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে সম্মতি জানিয়ে অভিযোগের তদন্ত করতে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বলেন, ম্যাটস-এ খুব হইচই হচ্ছে তাই শুনে গেটের সামনে আসি। রাতে অধ্যক্ষের ফোন পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ভিতরে প্রবেশ করি। শিক্ষার্থীদের বোঝাবার চেষ্টা করি। আমরা চেষ্টা করছি অধ্যক্ষ ও শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার।

অধ্যক্ষ ডা. মোঃ আব্দুর রকিব বলেন, শিক্ষার্থীরা এসব অভিযোগের বিষয়ে আগে কখনও বলেনি। তারা লিখিতভাবে অভিযোগ দিয়েছে। শিক্ষার্থীদের দাবি ও অভিযোগের প্রেক্ষিতে আমরা ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবি মেনে নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!