1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জের দুর্ঘটনায় বরের পরিবারের সাতজনসহ নিহত ৯

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা ২টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম ৯ জন নিহতের খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৬ জন দুর্ঘটনাস্থলে, দুইজন ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান। গুরুতর আহত আছে আরও তিনজন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল বাসেদ জানান, মাওয়াগামী স্বাধীন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী মাইক্রোবাসের উপরে গিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসের আরোহীরা সবাই আত্মীয়-স্বজন ছিল। তারা লৌহজং এর কনকসার ইউনিয়নের ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাহ আলম জানান, নিহতদের মধ্যে বর রুবেলের বাবা আঃ রশিদ বেপারী (৭০), বোন লিজা (২৪), ভাগনী তাবাসসুম (৬) ও অপর ভাগনী রেনু (১২), ফুপা কেরামত বেপারী (৭০), বরের প্রতিবেশী মফিজুল মোল্লা (৬৫), বরের ভাইয়ের ছেলে তাহসান (৪) ও মাইক্রোবাস চালক বিল্লাল (৪০) নিহত হয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে এদের মরদেহ আছে। আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, আমরা ঢাকায় চারজনকে রেফার্ড করেছি। এছাড়া, আহত আরও ১০ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। মুন্সীগঞ্জের শ্রীনগরের স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জনের মরদেহ আছে। কিন্তু, ঢাকায় নেয়া চারজন আহতের মধ্যে দুইজন মারা যায় বলে বিকেলে জানান মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম। কিন্তু, সন্ধ্যায় তিনি জানান, ঢাকা নেয়া আহত চারজনের মধ্যে দুইজন নয়, একজন মারা গেছেন। তার নাম রুনা (২৪)। তিনি বরের বড় ভাই সোহেলের স্ত্রী। এছাড়া আহত জাহাঙ্গীর মারা যাননি। তিনি চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেয়া হবে। তাদের দাফন ও যাতায়াত ভাড়া বাবদ এ টাকাটা দেয়া হবে। তিনি আরও জানান, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। যারা ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!