1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মালিতে সংঘর্ষে ২৪ সৈন্য ও ১৭ জিহাদি নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

মালির পূর্বাঞ্চলে ব্যাপক সংঘর্ষে ২৪ সৈন্য ও ১৭ জিহাদি নিহত হয়েছে। পশ্চিম আফ্রিকার এ দেশে নিরাপত্তা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় তাদের মধ্যে এমন সংঘর্ষ হলো। সামরিক সূত্র একথা জানায়। খবর এএফপি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ওই সূত্র জানায়, মালির উত্তরপূর্বাঞ্চলীয় তাবানকোর্ট শহরের কাছে একটি টহল দল সোমবার হামলার শিকার হওয়ায় মালি ও নাইজার বাহিনী সেখানে যৌথ অভিযান চালায়।

সামরিক সূত্র জানায়, এ অভিযানে মোট ২৪ সৈন্য নিহত ও ২৯ জন আহত হয়। অপরদিকে অভিযানে ১৭ জিহাদি নিহত ও শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃতরা নাইজার সৈন্যদের কাছে বন্দী রয়েছে।

এরআগের এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, ফরাসি ও নাইজার বাহিনী পাল্টা অভিযানে অংশ নিয়েছে।

সোমবারের অভিযান ছিল সামরিক বাহিনীর জন্য বড় ধরনের আরেকটি ক্ষতি। ২০১২ সালে মালির উত্তরাঞ্চল জিহাদিদের হাতে চলে যায়। পরে ফরাসি নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপে জঙ্গিরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সূত্র: বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!