
নোয়াখালীর চাটখিতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তি করায় রাহুল দাস (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ আজ শুক্রবার নোয়াখালীর চাটখিল উপজেলার শাহাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক রাহুল দাসের বাড়ি সিলেটের বিশ্বনাথপুর উপজেলার পুরান দিঘিলির গ্রামে। তার বাবার নাম বক্ত দাস।
পুলিশ জানায়, রাহুল দীর্ঘদিন ধরে চাটখিলের শাহাপুর বাজারে কাপড় দোকানে চাকরি করে আসছে। গত কয়েকদিন ধরে সে দোকানের সহকর্মীদের কাছে মহনবী হযরত মুহম্মদকে (সাঃ) নিয়ে কটুক্তি করছিল।
বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা রাহুলকে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর মামলা করে বাজারের কয়েক ব্যক্তি। পরে রাহুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় চাটখিল পুলিশ। বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আটকের পর রাহুলের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।