1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

বিএনপি সুযোগ পেলেই ছোবল দেবে: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

বিএনপি দুর্বল হয়ে গেছে, সুযোগ পেলেই ছোবল দেবে বলে মন্তব্য করেছন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দপ্তরে সমসাময়িক ইস্যুতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে মনে করি না। তবে রাজনৈতিক দল হিসেবে তারা দুর্বল হয়ে গেছে। বিএনপি রাজনীতির যে পথ অনুসরণ করছে, জনগণকে জিম্মি করা, আক্রমণ করা, গাড়ি ভাংচুর, বোমা নিক্ষেপ- এগুলোর কারণে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তবে বিএনপি নিশ্চিহ্ন হয়ে গেছে, এটা বলা সমীচীন হবে না।

হাছান মাহমুদ বলেন, গত পরশুদিন হাইকোর্টের সামনে বিএনপি যেভাবে আমার গাড়ি ভাংচুরে নামলো, এতেই প্রমাণিত হয় পেট্রোল বোমার রাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। আমরা মনে করেছিলাম বিএনপি ভাংচুর, সন্ত্রাসী, পেট্রোল বোমার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে বা আসবে। কিন্তু, গত পরশুর ঘটনা প্রমাণ করে কয়েকদিন বিরতি দিলেও তাদের যে মূলনীতি, সন্ত্রাস, ভাংচুর, ধ্বংসাত্মক কার্যকলাপ, পেট্রোল বোমার রাজনীতি থেকে বিএনপি বেরিয়ে আসেনি। সেটিরই বহিঃপ্রকাশ তারা সেদিন হাইকোর্টের সামনে দেখিয়েছে। অর্থাৎ সুযোগ পেলেই তারা (বিএনপি) ছোবল দেবে। বিএনপি যদি সন্ত্রাস আশ্রয়ের রাজনীতি থেকে বেরিয়ে না আসে, তাহলে আজ তা যে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, এটি আরও বাড়বে।

গেল বুধবার (২৭ নভম্বর) হাইকোর্টে হলি আর্টিজানে জঙ্গি হামলার রায়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি, এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, অতীতে যখনই জঙ্গিদের গ্রেফতার করা হয়েছে, তখনই এ নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবসহ তাদের শীর্ষ নেতারা সবাই যখনই কোনো জঙ্গির বন্দুকযুদ্ধে মৃত্যুর ঘটনা ঘটেছে, তখনই প্রশ্ন তুলেছেন। অর্থাৎ জঙ্গিদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তারা প্রশ্রয় দিয়েছেন, সহায়তা করেছেন।

হলি আর্টিজানের রায়ের পর এক আসামির মাথায় আইএসের টুপি প্রসঙ্গে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, এ বিষয়ে তদন্ত হচ্ছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। যেহেতু বিষয়টি তদন্তাধীন, এটা নিয়ে এর বাইরে আমি কিছু বলতে চাই না। দেশে আমরা যেভাবে জঙ্গি দমন করতে পেরেছি, পৃথিবীর উন্নত দেশগুলোও সেভাবে পারেনি। সুতরাং এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!