1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

বাবরি মসজিদের রায় নিয়ে যা বললেন আল্লামা শফী

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

বাবরি মসজিদ মামলার রায়ের তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

গতকাল রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানায়।

বিবৃতিতে আল্লামা শফী বলেন, ভারতীয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা চরম পক্ষপাতমূলক। মূলত ক্ষমতাসীন হিন্দুত্ববাদী মোদি সরকারকে খুশি করতে এ রায় দেয়া হয়েছে। মুসলিম বিশ্ব এ রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

তিনি আরো বলেন, বাবরি মসজিদের বিতর্কিত মামলার পক্ষপাতমূলক রায় এমন সময় দেয়া হলো, যখন ভারতের মুসলিম জনগোষ্ঠী হিন্দুদের হাতে চরমভাবে নির্যাতিত হচ্ছে। গোমাংস ভক্ষণ ও জয়শ্রীরাম না বলায় পিটিয়ে হত্যা করা হচ্ছে। বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে। আমি মনে করি, এ রায়ে হিন্দুদের খুশি করা হয়েছে। এর মাধ্যমে কট্টর হিন্দুদের উগ্রতা আরও বেড়ে যাবে।

হেফাজত আমির বলেন, ১৫২৮ সালে বাবরি মসজিদ তৈরি করেন মোঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি। ওই স্থানে কথিত ও কল্পিত রামমন্দির থাকার অজুহাতে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে শতশত মুসলমানকে শহীদ করা হয়। মুসলিম বিশ্ব সে ক্ষত এখনেও ভুলেনি।

আল্লামা আহমদ শফী আরও বলেন, প্রত্নতত্ত্ববিদগণের বহুবার অনুসন্ধানের পরও সেখানে কোনো মন্দিরের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এরপরও বাবরি মসজিদের স্থানে রামমন্দির স্থাপনের অযৌক্তিক রায় দেয়া হলো।

‘আমাদের আশঙ্কা এতে সাম্প্রদায়িক সম্প্রীতির চরম অবনতি হবে। এই মুহূর্তে বাবরি মসজিদ ইস্যুতে মুসলিম বিশ্বকে শক্তিশালী অবস্থান তৈরি করা এবং ভারতীয় মুসলিমদের পাশে দাঁড়ানো উচিত’,- বলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!