1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বাংলাদেশে ২৪ ঘণ্টা তাণ্ডব চালাবে ‘বুলবুল’

  • আপডেট হয়েছে : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

আরও শক্তি অর্জন করে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ঘূর্ণিঝড়টি শনিবার (৯ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশে আঘাত হানবে। ২৪ ঘণ্টা সময় ধরে এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল অতিক্রম করতে পারে।

আজ শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এতথ্য জানান আবহাওয়া অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস।

তিনি জানান, বিকেল ৫টার দিকে ঘূর্ণিঝড়টি অগ্রভাগ বাংলাদেশের সুন্দরবন অঞ্চল দিয়ে প্রবেশ করবে। কিছুটা গতি কমলেও এটি বাংলাদেশের আরও ভেতরে প্রবেশ করবে। খুলনা, সাতক্ষীরা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা হয়ে ২৪ ঘণ্টা অবস্থান করতে পারে।

ঘূর্ণিঝড়টি অন্তত ১০০ কিলোমিটার অঞ্চল জুড়ে ঘণ্টায় সর্বনিম্ম ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে বাংলাদেশ অতিক্রম করতে পারে বলেও আবহাওয়া অধিদফতরের এই জ্যেষ্ঠ আবহাওয়াবিদ জানান।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে মোংলা ও পায়রা বন্দরে দেওয়া হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। এ ছাড়া খুলনা ও বরিশালের ৯ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিফতর।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র আতঙ্কে আতঙ্কিত উপকূলবাসী। খুলনা ও বরিশালের উপকূল অঞ্চলের মানুষরা প্রয়োজনীয় জিনিসপত্র আশ্রয়কেন্দ্রে আসছেন। তাদের ঢল নেমেছে আশ্রয়কেন্দ্রে। ‘বুলবুল’র ছোবল থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে তারা আশ্রয় নিয়েছেন সেখানে।

এছাড়াও উপকূল মানুষের আরও আতঙ্ক ছাড়াচ্ছে জলোচ্ছ্বাস। এতোমধ্যেই ওই অঞ্চলে নদীতে দেড় থেকে দুই ফুট পানি বেড়েছে। ঘূর্ণিঝড়ের সঙ্গে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!