1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পাকিস্তানের সিন্ধুপ্রদেশে বজ্রপাতে নিহত ২৬

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের সিন্ধুপ্রদেশের মরুঅঞ্চলে প্রবল বর্ষণে বজ্রপাতের ঘটনায় ২৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কিছু মানুষ।

আজ শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

বজ্রপাতে বেশ কিছু গবাদি পশু ও অন্যান্য প্রাণীও মারা যায়। এছাড়া খয়েরপুর জেলার কোটডিজি এলাকায় একটি গাছে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলেও খবরে জানানো হয়।

খবরে বলা হয়, বুধবার (১৩ নভেম্বর) রাত থেকে শুরু করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সারা দিনই প্রদেশের থারপারকার জেলার মিঠি, চাচি, রাম সিং ষড় গ্রাম, ইসলামকোট, নাগারপারকার এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। এসময় বিভিন্ন এলাকায় বজ্রপাতে ২৬ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকেই।

উদ্ধারকর্মীরা জানায়, বর্তমানে মিঠির জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গত বুধবার রাত থেকে অন্তত ১৬ জনেরও বেশি আহত মানুষকে চিকিৎসাকেন্দ্রগুলোতে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্তত ১০টি মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে বজ্রপাতে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় গতকাল বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে থারপারকার জেলা প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পাকিস্তান আবহাওয়া বিভাগের জানিয়েছে, সিন্ধুসহ দেশের নিম্নাঞ্চলের ওপর দিয়ে বর্তমানে পশ্চিমা বায়ুপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলেই এরকম ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!