
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নিবার্হী অফিসার মো. মেজবাউল হোসেন দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রী সুমাইয়া আক্তার সুমনাকে ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
অসচ্ছল পরিবারের সন্তান সুমাইয়া আক্তার সুমনা এইচএসসি পরীক্ষায় পলাশবাড়ী সরকারি কলেজ থেকে A+ পেয়ে উত্তীর্ণ হয়।ভর্তি পরিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যলয় ৪৬৬খ ইউনিট রাষ্ট্রবিজ্ঞান চান্স পায়। সুমাইয়া আক্তার সুমনা দুর্গাপুর গ্রামের দরিদ্র বাবা শফিকুল ইসলাম দম্পতির মেয়ে। সুমাইয়া আক্তার সুমনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও প্রয়োজনীয় অর্থাভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পাওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত হয় দরিদ্র পরিবারটি।
বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবাউল হোসেন তার কার্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে সুমাইয়া আক্তার সুমনার হাতে নগদ ২০,০০০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
সুমাইয়া আক্তার এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহায়তা প্রদান সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল, ও তার ছোট বোন উপস্থিত ছিলেন।