
গাইবান্ধার পলাশবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প” জমি আছে ঘড় নেই “প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বে-সরকারি টেলিভিশন সময় টিভিতে গত ২২ নভেম্বর একটি সংবাদ প্রচারিত হয়। উক্ত সংবাদে উল্লেখ করা হয় পবনাপুর ইউপি সদস্য জুই বেগম ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে এ প্রকল্পের সুবিধা গ্রহন করেছেন।সংবাদটির যথাযথ গুরুত্ব বিবেচনা করে আমলে নেয় উপজেলা প্রশাসন। সংবাদ প্রকাশের পর সংরক্ষিত ইউপি সদস্যা নিজ বাড়ীতে ২৫ নভেম্বর মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনর একদিন পর ২৬ নভেম্বর পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের নির্দেশে জুঁই বেগমের বাড়ীতে নির্মিত ঘড়টি ভেঙ্গে দিয়ে অন্য সুবিধাভোগী পরিবারের নিকট স্থানান্তর করা হয়।