
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর নামক স্থানে নৈশকোচ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালক আরিফ (২০) নিহত হয়েছে। এদূর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। ৮ নভেম্বর শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত লেগুনা চালক আরিফ সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের সনজু মিয়ার ছেলে।