
গাইবান্ধা জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের আয়োজনে পলাশবাড়ী উপজেলায় মোটরযান ও সড়ক আইন সম্পর্কে জনসচেতনতা লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মোটরযান ও সড়ক আইন ২০১৮ পাশ হয় এবং এটি কার্যকর হয় ২০১৯ সালে ১ নভেম্বর। এ উপলক্ষে ” ট্রাফিক আইন মেনে চলুন,নিরাপদে বাড়ী ফিরুন” প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের আয়োজনে পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা মোড়ে জনসচেতনতা মুলক সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়।
রোববার ৩ নভেম্বর রবিবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ও বক্তব্য রাখেন,পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন,পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সোবাহান মন্ডল, আওয়ামীলীগ যুগ্ন ও মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক,গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম বাবু, সিনিয়র সহকারি পুলিশ সুপার আসাদুজ্জামান,জেলা ট্রাফিক পুলিশ কর্মকর্তা টিআই নুর আলম সিদ্দিক,থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান,মোশারোফ হোসেনসহ ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত সার্জেন্টগণ,মটর মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে পুলিশ সুপার জাতীয় মহাসড়কে চলাচলকারী ছোট বড় যানবাহন চালকদের ট্রাফিক আইন মেনে চলতে লিফলেট বিতরণ ও সর্তকতামূলক দিকনির্দেশনা ও সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন #