
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় ২০১৯-২০ অর্থ বছরের রবি ও পরবর্তী খরিপ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস চত্বরে তালিকা ভুক্ত প্রত্যেক কৃষকদের মাঝে শরিষা ও ৩০ কেজি হারে সার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদুৎ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, কৃষি অফিসার আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান ও সিনিয়র সাংবাদিক ফজলুল হক দুদু উপস্থিত ছিলেন।