
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রফেসরপাড়ায় বকু মিয়ার বাসায় ২৮ নভেম্বর বৃহস্পতিবার অনুমান রাত ৯ টায় এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ বাসাটির ভাড়াটিয়া শাহিনা বেগম এসিআই কোম্পানী ডিষ্টিবিউটর অফিস হিসেবে কার্যক্রম পরিচালনা করেন। আগুন লাগার পর স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা ও ফায়ার সার্ভিস কে খবর দিলে গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ এর ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সম্পূর্ণা ট্রেডার্স নামে এ প্রতিষ্ঠানে পণ্য সামগ্রীর ভিতর মশার কয়েল, স্প্রে, টুথপেষ্ট, টয়লেট কিনার ও খেলনা জাতীয় পণ্য ছিল।
গাইবান্ধা ফায়ার সার্ভিস এর উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার জানান, ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ প্রতিষ্ঠানের ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা এবং উদ্ধারকৃত মালামাল ১০ লক্ষ টাকা।