
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে পঞ্চগড়-তেঁতুলীয়া মহাসড়কে মাগুরমাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, উদ্ধার কাজে অংশ নিয়েছে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।