1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

নোয়াখালীতে বন্দুকযুদ্ধে নিহত ১

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

নোয়াখালীতে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইব্রাহিম খলিল ওরফে ভান্ডারি রুবেল (৩২) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এতে ডিবির ওসিসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে রেল লাইন সংলগ্ন পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে এ গোলাগুলির ঘটনা ঘটে। ভোরে নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও তিনটি রামদা উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেল পৌরসভার আইয়ুবপুর এলাকার আবুল কাশেম ভান্ডারির ছেলে।

আহত পুলিশ সদস্যরা হলেন, ডিবির ওসি কামরুজ্জামান শিকদার, উপ-পরিদর্শক সায়েদ মিয়া, ওমর ফারুক, সহকারি উপ-পরিদর্শক মাসুদ আলম ও কনস্টেবল দেলোয়ার হোসেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল বুধবার সন্ধ্যায় রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ও মাদক কারবারি ইব্রাহিম খলিল প্রকাশ ভান্ডারি রুবেলকে গ্রেপ্তার করে নোয়াখালী গোয়েন্দা পুলিশ (ডিবির) একটি দল। পরে তার কাছে অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেলের সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে রুবেল নিহত ও পাঁচ পুলিশ আহত হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, একটি চোরা ও তিনটি রামদা উদ্ধার করা হয়েছে। নিহত সন্ত্রাসী রুবেল ভান্ডারির বিরুদ্ধে মাদক ব্যবসা, হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান শিকদার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!