1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

নেপালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, নিহত ১৭

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

নেপালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নদীতে গিয়ে পড়ায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজনই শিশু।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার নেপালের কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটেছে।

এএফপি তাদের এক প্রতিবেদনে জানায়, রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন্ধুপালচক জেলার একটি সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি ৫০ মিটার নিচের সানকুসি নদীতে পড়ে যায়।

এ ব্যাপারে জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং এএফপিকে বলেন, ১৭ জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনায় এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে কতজন যাত্রী ছিল তার কোনো রেকর্ড ছিল না। তাই দুর্ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। খারাপ রাস্তা, অনিয়ন্ত্রিত যানবাহন এবং গাড়ির বেপরোয়া গতির কারণে নেপালে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে গত মাসে অপর একটি বাস নদীতে পড়ার ঘটনায় ১১ জন নিহত এবং আরও শতাধিক মানুষ আহত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!