1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ১৮

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

নেপালে বুধবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে গভীর খাদে পড়ে গেলে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ বাসযাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকারী সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।

যাত্রীবোঝাই বাসটি বুধবার রাজধানী কাঠমান্ডুর পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকা আরঘাকাঞ্চি থেকে দক্ষিণাঞ্চলীয় শহর বুতালে যাচ্ছিলো। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে সাড়ে ৩শ কিলোমিটার গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। দুর্ঘটনায় ভেঙে দুমড়ে মুচড়ে গেছে বাসটিও।

এই দুর্ঘটনায় আহত ১২ যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিলেন সেটি জানা যায়নি। জানা যায়নি দুর্ঘটনার কারণও। তবে কর্তৃপক্ষ বলছে কারণ খুঁজে বের করতে তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। সড়কের বেহাল দশা, যানবাহনের পরিচালনায় অব্যবস্থাপনা আর চালকদের বেপোরোয়াভাবে বাস চালানোর কারণে হিমালয়ের কোলে অবস্থিত এই দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা হয়ে থাকে। চলতি মাসের গোড়ার দিকে সড়ক থেকে ছিটকে একটি বাস নদীতে পড়ে গেলে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!