1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

নিউইয়র্কে খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৯৮ বার পড়া হয়েছে

ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার প্রথম জানাজা নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

ওই সময় উপস্থিত ছিলেন বিএনপি-আ.লীগ ও দূতাবাসের কর্মকর্তারা। জানাজা শেষে মুক্তিযোদ্ধারা গার্ড অব অনার প্রদান করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে জানান, নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে খোকার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবেন স্বজনেরা।

তিনি জানান, সাদেক হোসেন খোকার মরদেহ বহনকারী বিমানে পরিবারের সদস্যরা ছাড়াও থাকবেন মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম।

সাদেক হোসেন খোকা নিউইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে ও বাংলাদেশ সময় গতকাল সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে ইন্তেকাল করেন।

নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যানসার ইনস্টিটিউটে তিনি চিকিৎসাধীন ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!