1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এএসআইসহ নিহত ২

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৫৮ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) দুই সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুণ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁ ডিবির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাসির উদ্দিন (৩৮) ও পুলিশ সদস্য (কনস্টেবল) মনির হোসেন (৩৬)। বাসির উদ্দিনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় ও মনির হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সামসুদ্দিন জানান, ডিবির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের ৮-৯ একটি দল গতকাল বৃহস্পতিবার ধামইরহাটের আগ্রাদ্বিগুণ এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। ওই অভিযানে জেলার সাপাহার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম ওরফে পিংকিকে (৩০) মাদকসহ আগ্রাদ্বিগুণ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের পাশ থেকে আটক করে ডিবি। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১১৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে নিয়ে নওগাঁয় ফেরার পথে রাত ৯টার দিকে আগ্রাদ্বিগুণ খাদ্যগুদাম মোড়ে আগ্রাদ্বিগুণ-মধইল সড়কে বাঁক ঘোরার সময় এএসআই বাসির ও পুলিশের সদস্য মনিরের মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মনির মারা যান। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। আহত বাসিরকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনিও মারা যান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!