1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু

দল থেকে দূষিত রক্ত বের করে বিশুদ্ধ রক্ত রাখতে হবে: কাদের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, সেদিকে খেয়াল রাখুন। আওয়ামী লীগে সেশনজট হয়ে গেছে। এখন ছাত্রলীগের অনেক নেতা বসে আছে। তাদের মধ্য থেকে ক্লিন ইমেজ এবং ফ্রেশ মুখদের দলে জায়গা করে দিতে হবে। দলের মধ্য থেকে দূষিত রক্ত বের করে দিয়ে বিশুদ্ধ রক্ত রাখতে হবে।

আজ দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রংপুর-২ আসনের সংসদ সদস্য ডিউক চৌধুরীসহ অন্য নেতাকর্মীরা।

ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধকে বাঁচাতে, গণতন্ত্রকে বাঁচাতে, উন্নয়নকে বাঁচাতে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন, হাই থিংক, সিম্পল লিভিং। এ নীতিতে চলতে হবে। ক্লিন ইমেজের যেকোনও ব্যক্তির জন্য শেখ হাসিনার দরজা সব সময় খোলা। আসুন আওয়ামী লীগে যোগ দিন। আওয়ামী লীগের প্রতি মুখ ফিরিয়ে নেবেন না।

তিনি আরো বলেন, বসন্তের কোকিলদের দলে ঠাঁই দেবেন না। ক্ষমতা থেকে চলে গেলে তাদের কুপি জ্বালিয়েও খুঁজে পাওয়া যাবে না। বসন্তের কোকিল, সুবিধাবাদী, মাদক ব্যবসায়ী, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও ভূমি দখলকারীদের না বলুন। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ শুদ্ধি অভিযানকে সমর্থন করুন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!