
তূর্ণা-নিশীথা এক্সপ্রেস ট্রেনের চালক, সহকারী চালকসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ ।
এদিকে রেলমন্ত্রী জানান, ধারণা করা হচ্ছে তূর্ণা নিশীথার চালক সিগন্যাল অমান্য করার কারণেই এই দুর্ঘটনা হয়েছে। এজন্য তূর্ণা নিশীথার চালক ও সহকারী চালকসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় ৫টি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।