1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ঢাকা আসছেন বান কি মুন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন সংক্ষিপ্ত সফরে আগামী শুক্রবার ঢাকা আসছেন। জাতিসংঘে দায়িত্ব পালন শেষে এটা হবে এ বছর তার দ্বিতীয়বার বাংলাদেশ সফর। এবার তিনি আসছেন ব্র্যাক ইউনিভার্সিটির ১৩তম সমাবর্তনে যোগ দিতে। এই সমাবর্তন শনিবার বিকেলে হবে আর্মি স্টেডিয়ামে। একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

এতে বলা হয়েছে, ওই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট আবদুল হামিদেরও। খবরে আরো বলা হয়েছে, শুক্রবার সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বান কি মুন। শনিবার তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।

এতে যোগ দেবেন তিনি। এদিন বাংলাদেশ সময় সকাল ১১টায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই সাবেক মহাসচিব। তিনি বাংলাদেশের একজন ভাল বন্ধু হিসেবেও পরিচিত। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!