1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

‘মুসলমানরা গরু খাওয়া শিখলো কীভাবে’ শিরোনামে একটি কলাম বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এ মামলা করেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সাধারণ সম্পাদক (বিএমজেপি) গৌতম কুমার এদবর। বাদীপক্ষে আইনজীবী ছিলেন শুভ্রত বিশ্বাস শুভ্র ও সুমন কুমার।

মামলার অপর দুই আসামি হলেন- ওই পত্রিকার সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান।

আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ পরে দেবেন বলে জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ অক্টোবর ওই পত্রিকায় ‘মুসলমানরা কীভাবে গরু খাওয়া শিখলো` শিরোনামে কলাম প্রকাশিত হয়। এ কলাম লিখেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আসামিপক্ষের আইনজীবী শুভ্রত বিশ্বাস শুভ্র বলেন, হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পত্রিকায় কলাম লেখার জন্য গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা.জাফরুল্লাহ চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯৫ (ক)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!