1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

চিপস-এর প্যাকেটে খেলনা দিচ্ছে কোন কোন কম্পানি, জানতে চাইছে হাইকোর্ট

  • আপডেট হয়েছে : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৩৪ বার পড়া হয়েছে

বাজারে থাকা চিপসের প্যাকেটে বাচ্চাদের খেলনা রাখার উপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদনের পর এবার হাইকোর্ট জানতে চেয়েছে, কোন কোন কম্পানির চিপস-এর প্যাকেটে শিশুদের জন্য খেলনা দেওয়া হচ্ছে।

আজ রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনকে (বিএসটিআই) দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে চিপসের বিষয়ে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসাথে চিপস-এর প্যাকেটে শিশুদের জন্য খেলনা না দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

চিপস-এর প্যাকেটে শিশুদের জন্য খেলনা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামানের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়। রিট আবেদনকারী নিজেই শুনানি করেন।

বাণিজ্য ও স্বরাষ্ট্র সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, এম এম ইস্পাহানী লিমিটেড ও ইনগ্রিণ লিমিটেডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এবিষয়ে গত ৪ নভেম্বর করা রিট আবেদনের ওপর শুনানি শেষে আজ আদেশ দেওয়া হয়।

রিট আবেদনে বলা হয়েছে, প্যাকেটের মধ্যে খেলনা থাকায় শিশুরা চিপস কেনার জন্য আগ্রহী হয়। দেখা যায়, চিপস খেতে খেতে অন্য মনস্ক হয়ে শিশুরা খেলনাতেও কামড় দিয়ে বসে। খেলনা শিশুদের পেটে ঢুকে যায়। এমন ঘটনায় প্রতিবেশী দেশ ভারতে ২টি শিশু মারা গেছে বলেও আমরা তথ্য পেয়েছি। তাই আগে থেকেই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!