1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঘুর্ণিঝড়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে বুলবুলির জন্ম

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৬৩ বার পড়া হয়েছে

উপকূলের দিকে ধেয়ে আসা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর দুর্যোগপূর্ণ মুহূর্তে আশ্রয়কেন্দ্রে জন্ম নিয়েছে এক কন্যা শিশু।

শনিবার (৯ নভেম্বর) দিনগত মধ্যরাতে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীর এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শিশুটির জন্ম হয়। পরে ঘূর্ণিঝড়ের সঙ্গে মিলিয়ে শিশুটির নাম রাখা হয় ‘বুলবুলি’।

শিশুটির মায়ের নাম হনুফা বেগম, আর বাবা বায়েজিদ শিকদার। শিশু কন্যা ও মা দু’জনই সুস্থ আছেন বলে জানান মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত মান্নান।

তিনি বলেন, গর্ভধারিণী হনুফা বেগমের অবস্থা সঙ্কটাপন্ন ছিল। তার জন্য আগেই মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল। মধ্যরাতে নবজাতক কন্যার জন্মের পরই ঘূর্ণিঝড় ‘বুলবুল’র নামানুসারে নাম রাখা হয় বুলবুলি। শিশু কন্যার বাবা বায়েজিদ শিকদার তার নবজাতক কন্যার নাম রেখেছেন। নবজাতক কন্যা এবং তার মাতা হনুফা বেগম সুস্থ আছেন। তাদের যত্ন নেওয়ার জন্য চিকিৎসক নিয়োজিত আছেন।

রাহাত মান্নান আরও বলেন, দুর্গম এলাকা এবং বৈরী আবহাওয়ায় চিকিৎসক পৌঁছাতে দেরি হয়েছে। প্রশাসকের পক্ষ থেকে প্রসুতিকে ২০ হাজার টাকা প্রদান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!