1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোবিন্দগঞ্জে জেএসসি পরীক্ষায় নকল সরবরাহকালে আটক-৫ || ফটোকপি মেশিন ও গাইড বই জব্দ : মোবাইল কোর্টে সাজা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা চলাকালে ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টার দিকে ১৪৪ ধারার আদেশ অমান্য করে পরীক্ষা কেন্দ্রের পাশে ফটোকপির দোকানে একটি সিন্ডিকেট পরিক্ষার বিষয় বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের প্রশ্নপত্র আউট করে বিভিন্ন প্রশ্নের উত্তর ফটোকপি করা ও কেন্দ্রে সরবরাহের অপরাধে ৫ জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে এবং এ কাজে ব্যবহৃত ফটোকপির মেশিন, বিভিন্ন বিষয়ের গাইড বই ও অন্যান্য আলামত জব্দ করেছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ফটোকপি দোকান মালিক গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের কলাকাটা হামছাপুর গ্রামের মৃত-সোনা মিয়ার পুত্র মোঃ সেলিম মিয়া (২০) এর ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে ১৪৪ ধারা ভংঙ্গ করার অপরাধে একই ইউনিয়নের কলাকাটা হামছাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ আলমগীর হোসেন (১৪), পঁচারিয়া গ্রামের লূৎফর রহমানের ছেলে মোঃ নিশান (১৬), শালমারা পূর্বপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আলী দুদু (২৪) ও শালমারা খামারপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে রাকিবুল ইসলাম রাজু (১৮) সহ প্রত্যেককে ২ শ’ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টের বিচারক ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজির হোসেন। এসময় উপস্থিত ছিলেন থানার এসআই আবু বক্কর ছিদ্দিক ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ। এছাড়া ওই কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে ১ জন কক্ষ পরিদর্শক শিক্ষককে কেন্দ্র সচিব বহিস্কার করেছেন বলে জানাগেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!