1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

কার্যকর হওয়া নতুন সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পরিবহন শ্রমিকরা।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচলে বিঘ্ন ঘটায় শত শত যাত্রী দুর্ভোগে পড়েছেন।

শ্রমিকরা জানান, নতুন কার্যকর হওয়া সড়ক আইন বাতিলের দাবিতে তাদের এই অবরোধ। যতদিন না আইন বাতিল হবে তাদের আন্দোলন চলবে।

এদিকে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছে জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামী শত শত যাত্রী।

যোগাযোগ করা হলে মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব হোসেন জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কথা বিবেচনা করে শ্রমিকদের সাথে কথা বলে ছাত্রবাহী একটি বাস ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে দেয়া হয়েছে।

শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়ার চেষ্টা চলছে বলেও জানান এসআই আইয়ুব।

এদিকে, পরিবহন না পাওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা দেয়া লোকজন। বাস না পেয়ে অনেকে বিকল্প যানবাহনে রওনা দেন। কেউ কেউ আবার ফিরেও গেছেন।

আইনকে চ্যালেঞ্জ করে বাস না চালানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। যাত্রীদের জিম্মি করে যারা ফিটনেসবিহীন যানবাহন বা লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে চাইছে, তাদের আইনের আওতায় আনার দাবি তাদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!