
গাইবান্ধার পলাশবাড়ীতে বাস থেকে পড়ে শাহরিয়ার নাজিম (২৭) নামে বাসের এক হেলপারের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকাল ৭ টায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে গড়িয়ার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার নাজিম উপজেলার বাসুদেবপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা, সকালে গাইবান্ধা থেকে শিউলী পরিবহনের একটি লোকাল পরিবাহন গড়িয়ার ব্রিজ এলাকায় হেলপার নাজিম দরজা দিয়ে রাস্তায় পড়ে বাসের চাকায় পিষ্ট হয়। বাসের চাকা হেলপারের মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং কোনো অভিযোগ না হওয়ায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে #