1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

কলকাতা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দিনব্যাপী কলকাতা সফর শেষে রাতে ঢাকায় ফিরেছেন।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গী বাহী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি রাত ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিসিসিআই’র সভাপতি সৌরভ গাঙ্গুলি এর আগে কলকাতায় দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা দেখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

কলকাতায় অবস্থানকালীন প্রধানমন্ত্রী ইডেন গার্ডেনস-এ বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা উপভোগ করেন।

তিনি স্থানীয় সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সংগে নিয়ে ইডেন গার্ডেনস-এ ভারতে প্রথম বারের মত গোলাপি বলে অনুষ্ঠিত দিবা-রাত্রির এই ঐতিহাসিক টেস্ট ম্যাচটি ঘন্টা বাজিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

ম্যাচ উপভোগের ফাঁকে সন্ধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর কলকাতায় অবস্থানকালিন হোটেল তাজ বেঙ্গলে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন।

প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টায় নেতাজী সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।

কলকাতার মেয়র এবং পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন এবং পৌরসভা বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এই ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ইডেন গার্ডেনস-এ এই খেলা চলবে।

প্রধানমন্ত্রী দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম সেশন দেখার পর কলকাতায় তাঁর অবস্থানকালীন তাজ হোটেলে ফিরে যান। তিনি সন্ধ্যায় পুনরায় স্টেডিয়ামে ফেরেন এবং প্রথম দিনের খেলার পর ইডেন গার্ডেন স্টেডিয়ামে বেঙ্গল ক্রিকেট এ্যাসোসিয়েশন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেন। সূত্র- বাসস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!