1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইসলামের কথা বলে যারা রগ কাটে ওরা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৫৬ বার পড়া হয়েছে

ইসলামের কথা বলে যারা মানুষের হাত-পায়ের রগ কাটে তারা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রোববার গুলিস্থানের কাজী বশির মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারিয়া আয়োজিত এই অনুষ্ঠানে সৈয়দ সহিদ উদ্দীন আহমদের সভাপতিত্বে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুও বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ইসলামের কথা বলে যারা মানুষের হাতে পায়ের রগ কাটে ওরা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু। তাদের কারণে আজ পৃথিবীতে যারা ইসলাম পছন্দ করে না, মুসলমানদের পছন্দ করে না, তারা নানা ভাবে নানা প্রতিকূল অবস্থা সৃষ্টির সুযোগ পাচ্ছে।’

হাছান মাহমুদ বলেন, বিশ্ব সভায় যখন আন্তর্জাতিক কোন সম্মেলন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে এর প্রতিবাদ করেছেন। দয়া করে ইসলামি জঙ্গিবাদ বলবেন না। কারণ ইসলাম জঙ্গিবাদের কথা বলে না। জঙ্গি বলেন- কিন্তু ইসলামি জঙ্গি বলবেন না।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, ‘এই উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল কোন যুদ্ধ-বিগ্রহের মধ্য দিয়ে নয়, তরবারির মধ্যে নয়, পীর-আউলিয়াদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। অথচ আজ একটি পক্ষ পীর আউলিয়াদের ব্যাপারে মুসলমান সম্প্রদায়ের মধ্যে নানা ধরনের কটু কথা বলতে দ্বিধা করে না। তাদের হাত ধরেই এই উপমহাদেশের মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আজ যদি মুসলমানদের মধ্যে ঐক্য থাকত, সৌহার্দ্য যদি দৃঢ় থাকত- তাহলে প্যালেস্টাইনে এত শিশু হত্যা করতে পারত না ইহুদিরা। মুসলিম রাষ্ট্রের মধ্যে ঐক্য থাকলে মিয়ানমার থেকে মুসলিমদের নির্যাতন করে বের করে দিতে পারত না। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে নির্যাতন হয়, তা হতো না’।

মন্ত্রী বলেন, ‘এই পবিত্র দিনে প্রার্থনা- কামনা মুসলমানদের ঐক্য সংহতি যেন আরও সুদৃঢ় হয়। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম অন্য ধর্মাবলম্বীদের জোর করে মুসলমান বানায় না।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!