1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা। পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে: সাংবাদিকদের সঙ্গে রূপরেখা ভাগ করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল ফুলছড়িতে উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত সাদুল্লাপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে ঝাড়ু হাতে এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১ জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা

আ.লীগ থেকে বহিষ্কার হলো এমপি বুবলী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

বিএ পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দলের সুনাম ক্ষুন্ন করায় নরসিংদীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) তামান্না নুসরাত বুবলীকে আ.লীগ থেকে বহিষ্কার করেছে জেলা আ.লীগ। এছাড়া জেলা আ. লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকেও তাকে অপসারণ করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়ায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাগান বাড়িতে অনুষ্ঠিত দলীয় বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী-২ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, নরসিংদী-৩ আসনের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল ও মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক প্রমুখ।

মোহাম্মদ নজরুল ইসলাম হীরু (বীর প্রতিক) বলেন, পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দেশ ও বিদেশে সংবাদের শিরোনাম হয়েছে। এতে বাংলাদেশের ও আ.লীগের সুনাম চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এজন্য তার বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্র থেকে আমাদেরকে জানানো হয়েছে।

তিনি বলেন, পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নিয়ে দলের সুনাম ক্ষুন্ন করায় জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক পদ থেকে অপসারণ ও দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর সংসদ সদস্যের বিষয়ে সেটা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত, এমপি বুবলী ২০১১ সালে সন্ত্রাসী হামলায় নিহত নরসিংদী পৌরসভার তৎকালীন মেয়র ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেনের স্ত্রী। একাদশ সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী বুবলী এইচএসসি পাস। তবে নিজের শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে নিতে তিনি বাউবির বিএ কোর্সে ভর্তি হন। বুবলী ঢাকায় থাকলেও তার হয়ে নরসিংদীতে অন্যকে দিয়ে বিএ পরীক্ষা দেয়ার বিষয়টি উঠে আসে গণমাধ্যমে। এ ঘটনায় বুবলীকে সব পরীক্ষা ও রেজিস্ট্রেশন বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!