1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অস্ত্র ও ফেনসিডিল গাবতলীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

রাজধানীর গাবতলী এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

এ সময় পিস্তল, শুটারগানসহ বিপুল পরিমাণ ফেনসিডিলও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহ্জালাল বুলেট (৩২), মো. নাসির (৩৫) ও মো. ফারুক হোসেন (২৮)।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উয়িং এর সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল দারুস সালাম থানার গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় এক হাজার ৭১ বোতল ফেনসিডিল, ফেনসিডিল বহনের কাজে ব্যবহৃত ট্রাক, বিদেশী পিস্তল একটি, দেশীয় ওয়ান শুটারগান একটি, ম্যাগাজিন একটি, গুলি দুই রাউন্ড, ফেন্সিডিল বিক্রিত নগদ টাকাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে মিজানুর রহমান জানান, আটককৃতদের নামে বিভিন্ন থানায় ১০টিরও বেশি মাদক মামলা রয়েছে। আসামিরা অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করতো না। কেউ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো তারা।

র‍্যাব আরও জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, ডেমরা, সাইনবোর্ড এলাকাসহ বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রেতার নিকট বিক্রয় করে আসছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!