1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু

৬ দিনের সফরে সার্বিয়ায় গেলেন স্পিকার

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪১তম অ্যাসেম্বলিতে অংশ নিতে ৬ দিনের সফরে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি ঢাকা ছাড়েন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, অক্টোবরের ১৩ থেকে ১৭ তারিখ চার দিন ব্যাপী বেলগ্রেডে এই অ্যাসেম্বলি এবং আইপিইউয়ের সংশ্লিষ্ট মিটিং হবে। অ্যাসেম্বলিতে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রতিনিধি দলের অন্য ১২ জন সদস্য হলেন- ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর -ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু, মো. হাবিবে মিল্লাত, ফাহমী গোলন্দাজ বাবেল, আবদুস সালাম মূর্শেদী, পীর ফজলুর রহমান, সুবর্ণা মুস্তাফা, শবনম জাহান এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

জানা গেছে, বেলগ্রেডে ১৪০টি দেশের ৭০ জন স্পিকার, ৪০ জন ডেপুটি স্পিকারসহ ৭শ এর অধিক এমপি সংসদীয় গণতন্ত্রের অন্যতম বৃহত্তম এই অ্যাসেম্বলিতে অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ নারী এবং ১৭ শতাংশ তরুণ এমপি রয়েছেন, যাদের বয়স ৪৫ এর নিচে।

আগামী ১৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে ড. শিরীন শারমিন চৌধুরীর।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!