1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা

২৫ অক্টোবর থেকে কোচিং সেন্টার বন্ধ: শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আসন্ন জেএসসি পরীক্ষা-২০১৯ সামনে রেখে আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সব পর্যায়ের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আজ রোববার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় জেএসসি পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইন-শৃঙ্খলা কমিটির মিটিং শেষে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জেএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, কোচিং বন্ধ থাকার ফলে হয়তো অন্যান্য শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হতে পারে। যেহেতু আমরা কোচিং ব্যবসার লাগাম পুরোপুরি টেনে ধরতে পারিনি তাই সাময়িক বন্ধ রাখতে হচ্ছে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোন অপরাধীচক্র যেন প্রশ্নফাঁস করতে না পারে সে ব্যাপারে আমাদের তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!