1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

১৪ দলের চিঠির জবাব দিলেন মেনন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ১০৪ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের ঘটনায় ১৪ দলের দেওয়া চিঠির জবাব দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং জোটের অন্যতম শীর্ষ নেতা রাশেদ খান মেনন।

আজ রোববার রাতে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় গিয়ে তার কাছে এই চিঠি পৌঁছে দেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান।

সম্প্রতি বরিশালে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে রাশেদ খান মেনন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য দেন। এ ঘটনায় দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

তিনি বলেন, ‘আমি সাক্ষী, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। আমি সাক্ষি দিয়ে বলছি, আমি জনগণ, সেই জনগণ, তারা ভোট দিতে পারে নাই।’

এ ঘটনার ব্যাখা চেয়ে গত ২৪ অক্টোবর রাতে মেননের কাছে জোটের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়।

ওই চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তার এ ধরনের বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।এদিকে মেননের চিঠি পাওয়ার পরই সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় ১৪ দলের একসভা আহ্বান করা হয়েছে। এ সভায় বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্র জানায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!