সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২২ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

স্বামী নিককে ডিভোর্সের হুমকি দিলেন প্রিয়াঙ্কা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

মাস খানেক বাদেই তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। সুখেই ঘর চলছিল নিক-প্রিয়াঙ্কার। তবে বাদ সাধল কোন বিষয়, যে বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামী নিককে ডিভোর্সের হুমকি দিলেন প্রিয়াঙ্কা? অবশ্য এই প্রথম যে নিক প্রিয়াঙ্কার বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে, এমনটা নয়! বিয়ের মাস চারেকের মধ্যেই শোনা গিয়েছিল এই তারকা দম্পতির বিচ্ছেদের কথা। তখন যদিও নিন্দুকদের গুঞ্জনে পানি ঢেলেছিলেন নিকিয়াঙ্কা, তবে এবার বোধহয় ব্যাপার খানিক সিরিয়াস!

তা কী এমন ঘটল যে হঠাৎ দেশি গার্ল তড়িঘড়ি বিচ্ছেদের হুমকি দিলেন নিককে, যাকে কি না তিনি অহর্নিশি চোখে হারান? নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কটা যে ঠিক ইঁদুর-বেড়ালের মতো, এটা তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের অনেকের কথাতেই প্রকাশ পেয়েছে বহুবার। এই ঝগড়া তো এই প্রেমে গদগদ! মাস কয়েক বাদে যাদের প্রথম বিবাহবার্ষিকী ঘটা করে পালন করার কথা ছিল, তাঁরাই কি না একে অপরের অভ্যেসে বিরক্ত! তাহলে কি সত্যি সত্যিই নিক–প্রিয়াঙ্কার স্বর্গে অশনি সংকেতের হাতছানি? সবকিছু কি ঠিকঠাক চলছে না ওঁদের মধ্যে? তাই নিককে বিচ্ছেদের হুমকি দিলেন প্রিয়াঙ্কা? এরকমই সব প্রশ্ন একসঙ্গে ধেয়ে আসছে এই মুহূর্তে।

তবে বাতাসে বিচ্ছেদের খবর ভাসলেও তা মানতে নারাজ নিক-প্রিয়াঙ্কা ঘনিষ্ঠরা।

সূত্র বলছে, বিবাহিত জীবনে অনেক কিছুই ঠিকঠাক নেই নিক-প্রিয়াঙ্কার মধ্যে। ওঁরা ঝগড়া করছেন প্রায় সবকিছু নিয়েই। নিজেদের ওয়ার্ক শিডিউল, পার্টি অ্যাটেন করা, একসঙ্গে সময় কাটানোর মতো সময় বার না করতে পারা- এমন সবকিছু নিয়েই তুমুল অশান্তির কালোঝড় বইছে এখন নিক-প্রিয়াঙ্কার ৪১২৯ বর্গফুটের ৪৫ কোটিরও বেশি দামের বেভারলি হিলসের বাংলোয়। প্রিয়াঙ্কা মাস দুয়েক ভারতে থাকেন তো নিক ওদেশে, অনেকটা সময়েই একে অপরকে ছাড়া কাটাতে হয়। বিশেষ করে পার্টি করাই নিক-প্রিয়াঙ্কার ঝামেলার মূল কারণ।

প্রিয়াঙ্কা কার সঙ্গে পার্টি করবেন, কতক্ষণ পার্টি করবেন এই নিয়েই ঝগড়া হয় বেশিরভাগ সময়। অন্যদিকে নিকও নাকি খুব বদমেজাজী। সব মিলিয়ে নাজেহাল দেশি গার্ল। তাই নিককে হুমকি দিয়ে রেখেছেন প্রিয়াঙ্কা যে নিক যদি তার এসব অভ্যেস বাদ দিতে না পারেন, তাহলে তিনি ছেড়ে চলে যাবেন। সূত্র- সংবাদ প্রতিদিন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft