সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

স্ত্রীকে মডেলিং করতে না দেয়ায় সংসার ভাঙছে সিদ্দিকের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

স্ত্রী মারিয়ার মিম মডেলিং করতে চেয়েছিলেন, তবে তাকে সম্মতি দেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তাই স্বামীকে ডিভোর্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিম। ৮ বছরের সংসারে তাদের ৬ বছরের একটি পুত্রসন্তান আছে। গণমাধ্যমকে অভিনেতা সিদ্দিক নিজেই এ তথ্য জানিয়েছেন।

সিদ্দিক বলেন, আকস্মিকভাবে মিম বলছে মডেলিং করবে। কিন্তু আমাদের ছেলেটাকে দেখভাল করবে কে? আমরা যখন বিয়ে করি তখন এরকম কোনো চিন্তার কথা বলেনি। সংসার শুরুর সময়েও বলেনি যে সে মডেলিং করবে।

মিম গত রোজার ঈদে ওর বাবার বাড়ি মাদারীপুর গিয়েছে। এরপর থেকে আমার কাছে ফেরেনি। জানিয়েছে মডেল হতে না দেওয়ায় সে আমাকে ডিভোর্স দেবে। এই জেদ ধরলে সংসার ভেঙে যাবে। ছেলেটার কী হবে?

মারিয়া মিম বলেন, অনেক চেষ্টা করেও তার কাছ থেকে মিডিয়াতে কাজের অনুমতি পাইনি। গত জুলাই মাস থেকে পরস্পর আলাদা থাকছি। আট বছরের সংসারের ইতি টেনে সিদ্দিককে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। শিগগির তাকে ডিভোর্স লেটার পাঠাবো।

২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। স্ত্রী ডিভোর্সের সিদ্দান্ত নিলেও এখনো সংসার টিকিয়ে রাখার পক্ষে সিদ্দিক।

তিনি স্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তুমি ফিরে এসো। আমাদের এতো ছোট বাচ্চা রয়েছে দুইজন দুইদিকে চলে গেলে বাচ্চাটা মানুষ হতে পারবে না। ফিরে এসে সংসারটা বাঁচাও, আমাদের শিশুটাকে দেখো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft