
আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাদের তত্ত্বাবধানে সিরিয়ার ভূখন্ড থেকে তেল চুরি করে আমেরিকা বিভিন্ন দেশের কাছে সেই তেল বিক্রি করছে বলে অভিযোগ করেছে রাশিয়া।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল কোনাশেংকভ আজ (শনিবার)উপগ্রহ চিত্রের বরাত দিয়ে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পতনের আগে ও পরে আমেরিকা এ কাজ অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
তিনি বলেন, কৃত্রিম উপগ্রহ চিত্রে দেখা যায় যে, সিরিয়া থেকে তেল উত্তোলন করে তা প্রক্রিয়াজাতকরণের করার জন্য সিরিয়ার বাইরে পাঠাচ্ছে আমেরিকা। এ কাজে মার্কিন সেনারা চোরাকারবারিদের সুরক্ষা দিচ্ছে।
তেলক্ষেত্র
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে পশ্চিমা কোম্পানির পাঠানো যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সিরিয়ার তেল উত্তোলন করা হচ্ছে।