1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

সদ্য ভূমিষ্ঠ কন্যাসহ ফাঁসির আদেশ শুনলো মণি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

বহুল আলোচিতো নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার সময় প্রথমে কেরোসিন ঢেলে আগুন দেয়া এবং বোরকা সংগ্রহ করে দেয়া কামরুন নাহার মণি তার সদ্য ভূমিষ্ঠ কন্যাসন্তান নিয়ে আদালতে ফাঁসির রায় শুনল।

মাদ্রাসা ছাত্রী মণি ছিলেন নুসরাতের সহপাঠী ও বান্ধবী। পাঁচ মাসের গর্ভের সন্তান নিয়েই নুসরাত কিলিং মিশনে অংশ নিয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার সকালে রায় ঘোষণার আগে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে কোলে নিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়ান মনি।

বেলা সোয়া ১১টার দিকে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ মণিসহ সব আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

কাঠগড়ায় ওঠার আগে মণি তার সন্তানকে কোলে করে নিয়ে যান আদালত প্রাঙ্গণে। সে সময় শিশুটির শরীরে একটি তোয়ালে পেঁচানো অবস্থায় দেখা যায়।

গর্ভে সন্তান রেখেই নুসরাত জাহান রাফি হত্যায় অংশ নেন কামরুন নাহার মণি। তিনিই প্রথম নুসরাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। শুধু তাই নয়, হত্যায় অংশ নেওয়া তার তিন সহযোগী পুরুষের জন্য তিনটি বোরকা ও হাতমোজা সংগ্রহ করেছিলেন ঘটনার আগে।

গত ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যার দিকে কারাবন্দি কামরুন নাহার মণির প্রসব বেদনা শুরু হলে দ্রুত তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে রাত সাড়ে ১২টায়, অর্থাৎ ২১ সেপ্টেম্বর মণির কন্যাসন্তান জন্মগ্রহণ করে।

অন্তঃসত্ত্বা থাকার কারণে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে বিচারকাজে অংশ নেয়ার আবেদন জানালে আদালত সেটাও নামঞ্জুর করেন।

নুসরাত জাহান রাফি হত্যার দায় স্বীকার করে মামলার প্রধান আসামি শামীমের জবানবন্দিতে মণির কথা উঠে আসে। পরে কামরুন নাহার মণি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি তার দোষ স্বীকার করে নিয়ে এসব কথা বলেছিলেন।

কামরুন নাহার মণি সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন ঈমান আলী হাজি বাড়ির প্রয়াত বিজিবি সদস্য আজিজুল হকের পালিত মেয়ে।

প্রসঙ্গত, গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষা দিতে যান। পরীক্ষা শুরুর আগে তাকে কৌশলে ছাদে ডেকে নিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। ১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যান।

সরাসরি কিলিং মিশনে অংশ নেয় পাঁচ জন। তারা হলেন শাহাদাত হোসেন শামীম, জোবায়ের হোসেন, জাবেদ হোসেন, কামরুন নাহার মণি ও উম্মে সুলতানা পপি। মামলার ১২ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলাটির আসামি পক্ষের যুক্তিতর্ক চলছে। বাদীপক্ষের আইনজীবীদের আশাবাদ, আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এ আলোচিত মামলাটির রায় ঘোষণা হতে পারে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!