1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

শেখ হা‌সিনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে শেখ হা‌সিনার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র আছে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। আজকে ও তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র আছে। আমরা শুধু শেখ হাসিনার নেতৃত্বে উন্নত রাষ্ট্র নয় একটি উন্নত জাতি গঠন করতে চাই।

আজ মঙ্গলবার‌ বি‌কে‌লে ‘শেখ হাসিনা: বাংলাদেশের স্বপ্নসার‌থি’ শিরোনামে আলোকচিত্র ও শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনী উপলক্ষে জাতীয় শিল্পকলায় আ‌য়ো‌জিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় বি‌শেষ অতিথি ছিলেন, জাতীয় অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যাললের সা‌বেক ভিসি অধ্যাপক ড. আ‌ আ ম স আ‌রে‌ফিন সি‌দ্দিকী প্রমুখ।

তথ্যমন্ত্রী ব‌লেন, বঙ্গবন্ধুকে যখন তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয় তখন কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পথ বেছে নেয়। আজকেও শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারতো। কিন্তু রাজনৈতিকভাবে ক্রমাগতভাবে তারা পরাজিত হয়েছে। তাই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

তিনি ব‌লেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী আক্ষেপ করে বাংলা‌দে‌শের উন্নয়‌নের কথা ব‌লেন। আজকে সমস্ত সূচকে বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলে বহুদূর এগিয়েছে। আমরা অনেক সূচকে ভারতকে ও পেছনে ফেলেছি। বিশেষ করে সামাজিক সূচক এবং মানব উন্নয়ন সূচকে।

‌হাসান মাহমুদ ব‌লেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত সাড়ে ১০ বছরের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি পৃথিবীতে সর্বোচ্চ। গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যা ছিল সেটি এশিয়ার মধ্যে সর্বোচ্চ।আজকে পৃথিবীতে শুধু অবাক করে দিয়ে নয় বিশ্ব খাদ্য সংস্থাকেও অবাক করে দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য উদ্বৃত্ত দেশে রূপান্তরিত হ‌য়ে‌ছে। আমরা মৎস্য উৎপাদনে পৃথিবীতে চতুর্থ। ছোট্ট দেশ এভাবে শেখ হাসিনার নেতৃত্বে যে সক্ষমতা প্রদর্শন করেছে এটি আজকে পৃথিবীর সামনে একটি উদাহরণ। সমস্ত বিশ্ব নেতারা আজকে প্রশংসায় পঞ্চমুখ।

হাছান মাহমুদ ব‌লেন, শেখ হাসিনা হচ্ছেন উন্নয়ন-অগ্রগতির নায়ক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার একটি উন্নত দেশে রূপান্তরিত করার। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে অনেক আগেই বাংলাদেশ একটি উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরিত হতো।

‌তি‌নি ব‌লেন, আশির দশকের মাঝামাঝি সময় পর্যন্ত মালয়েশিয়া থেকে শিক্ষার্থীরা এসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়তো। সিঙ্গাপুর তখন জেলেপল্লী থেকে একটি উন্নত দেশে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টা শুরু করেছেন কিছুটা সফলতা পেয়েছে। তারা বহু আগে আমাদেরকে পেছনে ফেলে সমৃদ্ধ হয়ে গেছে। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাদের আগেই বাংলাদেশ একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত ক‌রতেন। কিন্তু স্বপ্ন পূরণ করে যেতে পারেনি। আজকের শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!