শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

রামলীলাকে ‘চাইল্ড পর্নোগ্রাফি’র সঙ্গে তুলনা!

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৫২ বার পড়া হয়েছে

ভারতীয় অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। দুই আইনজীবী তিলক মার্গ পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, হিন্দু সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করেছে অভিনেতার সাম্প্রতিকতম বক্তব্য। রামলীলাকে শিশু পর্নোগ্রাফির সঙ্গে তুলনা করার জন্যই প্রকাশ রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে অভিনেতা প্রকাশ রাজ বলেছিলেন, রামলীলা অনুষ্ঠান তিনি পছন্দ করেন না। এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি শিশু পর্নোগ্রাফির কথা তুলে আনেন।

তিনি বলেন, রামলীলার আধুনিকীকরণ হয়েছে। রাম-সীতার ঘটনা এখন যেভাবে দেখানো হচ্ছে, তা তাঁর পছন্দ নয়। বিষয়টি তাঁর কাছে অনেকটা ‘চাইল্ড পর্নোগ্রাফি’র মতো ব্যাপার। ঠিক যেমন শিশুদের নিয়ে পর্নোগ্রাফি তাঁর পছন্দ নয়, তেমনই রামলীলাও পছন্দ করেননি তিনি।

অভিনেতার এই বক্তব্যের পর শোয়ের সঞ্চালক তাঁকে প্রশ্ন করেন, তিনি রামলীলার মঞ্চকে শিশু পর্নোগ্রাফির সঙ্গে তুলনা করলেন কেন? জবাবে প্রকাশ রাজ বলেন, বর্তমান যুগে যেভাবে রামলীলা পরিবেশিত হয়, তা সমাজের জন্য ঠিক নয়। এতে সংখ্যালঘুদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়। আর এখানেই তাঁর সমস্যা। কিন্তু প্রকাশ রাজের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। এরপরই অভিনেতার এই বক্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক।

একাধিকবার বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন অভিনেতা প্রকাশ রাজ। নোট বাতিলের পর থেকেই মোদি সরকারের তীব্র সমালোচক তিনি। সাংবাদিক বন্ধু গৌরী লঙ্কেশের খুনের পর সরাসরি বিজেপি সরকারের বিরোধিতা করেন। উগ্র হিন্দুত্ববাদের তীব্র বিরোধী অভিনেতা। এমনকী সরকারের বিরুদ্ধাচরণ করে তিনি এবছর লোকসভা নির্বাচনে লড়েছিলেন। বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়েন তিনি। কিন্তু জিততে পারেননি। কিন্তু তারপরও সরকারের বিরুদ্ধে সুর তাঁর নরম হয়নি। বরং কটাক্ষ করে টুইটারে তিনি লেখেন, “আমার মুখে একটা মোক্ষম থাপ্পড় পড়েছে। আমি আমার জায়গায় দাঁড়িয়েই থাকব। ধর্মনিরপেক্ষ ভারতের জন্য আমার লড়াই চলবে। একটা কঠিন লড়াই সবেমাত্র শুরু হল। যারা এই যাত্রায় আমার সঙ্গে ছিলেন, তাদের ধন্যবাদ। জয় হিন্দ।” সূত্র- সংবাদ প্রতিদিন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft