1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

রংপুর-৩ উপনির্বাচনের সরঞ্জাম বিতরণ শুরু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসাইন মোহাম্মাদ এরশাদের মৃত্যুতে শূণ্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৫ অক্টোবর)। এ নির্বাচন উপলক্ষে ১৭৫টি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।

আজ শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১ টা থেকে পুলিশ পাহারায় নির্বাচনি সরঞ্জাম সরবরাহ করা শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচনি সরঞ্জামগুলো প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

রংপুর পুলিশ হল ও পুলিশ লাইন হতে নির্বাচনি মালামাল গ্রহনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ, আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা নির্বাচনি সরঞ্জাম বুঝে নিয়ে ট্রাকে করে নিজ নিজ ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে রংপুর সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, সব ভোটকেন্দ্রে যাতে নির্বাচনি মালামাল পৌঁছে যায় সেজন্য প্রতিটি ট্রাকে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পর্যাপ্ত পুলিশ ও আনসার বাহিনীর সদস্য থাকছেন। এছাড়া পুলিশের পেট্রোলিং টিম থাকবে। রাতে প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে অবস্থান করবেন। তাদের নিরাপত্তার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নিরাপদে বাসায় ফিরে যেতে পারেন সে পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ২২৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৮২৩ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪০১ জন। নির্বাচনে জাতীয় পার্টি, বিএনপিসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!