1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

যথাসময়ে সম্মেলন হবে, আসবে নতুন মুখ: কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে সামনে রেখে আ.লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নতুন সম্মেলন মানেই নতুন মুখ। এবারও যথাসময়েই আ.লীগের দুই অঙ্গসংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনষ্ঠিত হবে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

অবৈধ ক্যাসিনো কারবার ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অভিযানের মধ্যে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে তুমুল আলোচনা চলছে। এর মধ্যে আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে যুবলীগের কেন্দ্রীয় সম্মেলন। তার আগে ১৬ নভেম্বর হবে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সম্মেলনে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ পদ হারাতে পারেন।

সেদিকেই ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, নতুন সম্মেলন মানেই নতুন মুখ। আর আ.লীগের সম্মেলনের ব্যাপারে কোনো আপস নেই। যথাসময়ে সম্মেলন হয়। এবারও যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রবীণ-তরুণ-অভিজ্ঞদের সমন্বয় ঘটিয়ে আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এখানে পরিবর্তন হবে, নতুন মুখ আসবে।

তিনি বলেন, সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের বয়স অনেক বেশি হয়ে গেছে। ৭-৮-৯ বছর হয়ে গেছে, তাই সম্মেলন করা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। সম্মেলনে দলকে ঢেলে সাজানো হবে।

বুয়েটে ছাত্রলীগের কিছু নেতাকর্মীর হাতে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিষয়ে আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, আবরার হত্যাকারীরা ছাত্রলীগ পরিচয়ের হলেও প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেননি। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে, ছাত্র-শিক্ষকদের যে দাবি, তা-ও মেনে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শুদ্ধি অভিযানের মতই কে কোন দল, সেটা বিবেচনায় ছাড় দেওয়া হবে না, হত্যাকাণ্ডের সঙ্গে কে জড়িত সেটা বিবেচনায় নিয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের কেউ থাকলেও ছাড় দেওয়া হবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!