1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

মাদক ব্যবসায়ীকে ধরেও ছেড়ে দিল পুলিশ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

মেক্সিকোর সিনালোয়া রাজ্যেএক মাদক সম্রাটের ছেলেকে পুলিশ ধরে ফেলার পর তার সশস্ত্র দলের সাথে ব্যাপক বন্দুকযুদ্ধে ২৯ জন হতাহত হওয়ায় কর্তৃপক্ষ অবশেষে বাধ্য হয়ে তাকে ছেড়ে দিয়েছে।

এল চ্যাপো গুজম্যান নামে পরিচিত মাদক সম্রাটের ছেলে ওভিদিও গুজম্যান লোপেজকে কুলিয়াচান শহর থেকে আটক করে পুলিশ। খবর বিবিসি বাংলার

কিন্তু তার গ্যাংএর সশস্ত্র লোকেরা পুলিশকে ঘিরে ফেলে এবং পিছু হটে যেতে বাধ্য করে।

ওভিদিও গুজম্যান লোপেজ ধরা পড়েছে – এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই তার দলের বন্দুকধারীরা রাস্তায় নেমে নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করে।

শহরের নানা জায়গায় এই গ্যাং সদস্যদের মেশিনগানের মতো ভারী অস্ত্র সজ্জিত পিকআপ ট্রাক নিয়ে ঘুরতে দেখা যায়।

তারা বৃষ্টির মতো গুলি ছুঁড়তে থাকে, বহু গাড়িতে আগুন দেয়। রাস্তায় বেশ কিছু মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।

লোকজন ভয়ে এদিক সেদিক পালাতে থাকে।

গুলিতে অন্তত ৮ জন নিহত এবং ২১ জন আহত হয় বলে জানা গেছে।

এর পর উর্ধতন নিরাপত্তা কর্মকর্তারা ওভিদিও গুজম্যান লোপেজকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন।

শহরে যখন বন্দুকযুদ্ধ চলছে তখন একজন আইনজীবী বার্তা সংস্থা এপিকে জানান, ওভিদিও জীবিত এবং তাকে ছেড়ে দেয়া হয়েছে।

আটকের পর তোলা ওভিদিও গুজম্যান লোপেজের একটি ছবিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর এ সিদ্ধান্ত সমর্থন করেছেন যদিও তিনি মাদক চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার অঙ্গীকার করেই নির্বাচনে জিতে এসেছিলেন।

কর্তৃপক্ষ পরে বলেছে, সহিংসতা বাড়তে না দেয়ার জন্যই তারা ওভিদিও গুজম্যান লোপেজকে ছেড়ে দিয়েছে।

সিনালোয়া মাদক কার্টেল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় মাদক পাচারকারী চক্র। তারা যুক্তরাষ্ট্রে শত শত টন কোকেন সরবরাহ করেছে বলে অভিযোগ আছে।

এই চক্রের আসল নেতা এল চ্যাপো গুজম্যান এখন যুক্তরাষ্ট্রের জেলে যাবজ্জীবন কারাবাসের দন্ড ভোগ করছে।

তার ছেলে ওভিদিও গুজম্যান লোপেজ যার বয়স বিশের কোঠায় এখন এই ব্যবসার একাংশ নিয়ন্ত্রণ করছে।

এল চ্যাপোর বিভিন্ন স্ত্রী ও বান্ধবীর গর্ভে ৮ থেকে ১৫ জন ছেলেমেয়ে আছে বলে জানা যায়।

এল চ্যাপো বন্দী হবার পর তার কয়েক ছেলে এবং সিনালোয়া কার্টেলে আরেক প্রতিষ্ঠাতা ইসমায়েল এল মায়ো জামবাদার মধ্যে মাদক চক্রের নিয়ন্ত্রণ নিয়ে অন্তর্দ্বন্দ্বের কথা শোনা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!