
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাখনির নির্মাণাধীন বিদ্যুতের সাবস্টেশনের ছাদ ধসে তিন নির্মাণ কিশোর শ্রমিক নিহত হয়েছে।
আজ রোববার বিকেল ৫টার দিকে বড়পুকুরিয়া কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।নিহত তিন জনই নির্মাণ শ্রমিক বলে জানা গেছে। এরমধ্যে একজনের আকাশ ইসলাম (১৬) ও পার্বতীপুর উপজেলার হামিদপুর চৌগাছি গ্রামের দেবুড়া রায়ের ছেলে প্রশান্ত রায় (১৭), অন্য এক জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।